আজ রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন; ১জনকে ছয় মাসের কারাদন্ড

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন; ১জনকে ছয় মাসের কারাদন্ড

Manual2 Ad Code
রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ছয়মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত৷
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া ছড়া থেকে বালু তোলার সময় শহরের জালালিয়া সড়কের বাসিন্দা অলি মিয়া (২৭) কে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমান আদালত৷ পরে দোষ করায় অভিযুক্তকে ছয়মাসের কারাদন্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান৷ এসময় শ্রীমঙ্গল থানা ও ৪৬ বিজিবির একটি টিম সেখানে উপস্থিত ছিলেন৷
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান,অভিযুক্ত ব্যাক্তিকে হাতেনাতে ধরার পর তিনি দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিলে তাকে এই সাজা প্রদান করা হয়েছে৷
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷