আজ শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, সত্যতা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপির

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, সত্যতা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপির

Manual5 Ad Code
দোয়েল, বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
রাতে,নাশকতার চেষ্টায় বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে  পেট্রোল বোমা ছুড়ে মারার অভিযোগ উঠেছে ।  বিকট শব্দ শুনে বাজারের দোকানীসহ অন্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কার্যালয়ের আশপাশের দোকানগুলো ক্ষতির মুখে থেকে রক্ষা পায় । তবে আগুনে কার্যালয়ের ভেতরে থাকা টিভি, দলীয় প্রধানের ছবি সহ কিছু আসবা পত্র পুড়ে ক্ষতি হয়েছে।  এদিকে বিদ্যুৎ এর শর্ট সার্কিট নাকি পেট্রোল বোমা নিক্ষেপ, সেই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।
শনিবার (১৮জুলাই) সকাল সাড়ে নয়টার ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী -৬ (বাঘা -চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন, এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার কোন সুযোগ দেয়া হবে না। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত বিষয়টি  চিহ্নিত করে আইনের আওতায় নিবেন।
জানা যায়,শুক্রবার (১৭ জুলাই ) রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌর বাজারের বড়াল নদের পূর্ব পাশের ব্রিজ সংলগ্ন আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।  এসময় অফিসের ভেতরের আসবা পত্র পুড়লেও  পাশের দোকানের কোন ক্ষতি হয়নি।
আড়ানী বাজার পাহারাদার বুলবুল হোসেন বলেন, ঘটনার সময় আমি ওই স্থানে ছিলাম না। পরে এসে দেখি বিএনপির অফিসের সামনে অনেক লোকজন জড়ো হয়ে  আগুনে পোড়া জিনিসপত্র দেখছেন ।
আড়ানী তালতলা বাজারের ঝালমুড়ি বিক্রেতা আকতার হোসেন বলেন, রাত সাড়ে ১০ টার দিকে বড়াল ব্রিজের দিকে বিকট শব্দ শুনতে পায়। পরে সেখানে গিয়ে দেখি পৌর বিএনপি কার্যালয়ের ভেতরে আগুন জ্বলছে। পেট্রোলের মতো গন্ধ ও পান।  রকি আহমেদ জিনারুল ইসলাম, জয়নাল আবেদীন, পলাশ হোসেনসহ অনেকেই আগুন দেখেন ও  আগুন নিয়ন্ত্রণ করেন। তাদের ভাষ্য,  আগুন দেখে কার্যালয়ের গিয়ে দরজার তালা ভাঙা দেখতে পান। এসময় তারাসহ অনেকেই ভেতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
রাকি আহমেদ বলেন, তাৎক্ষণিক বাঘা থানার ওসি, বিদ্যুৎ অফিস, পৌর বিএনপির সভাপতিকে অবগত করি।
আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, রাতেই খবর পেয়ে কার্যালয়ে গিয়ে দেখি,দুটি দরজার মধো একটি দরজা ও একটি জানালা খোলা।ভেতরে গিয়ে পেট্রোল এর গন্ধ পেয়েছেন। এতে তিনি সহ অনেকেই পেট্রোল বোমা নিক্ষেপ এর সন্দেহ করেছেন।
তিনি জানান, কার্যালয়ের ভেতরে টিভি, চেয়ার, টেবিল, বিএনপির দলীয় প্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি পুড়া দেখতে পান। তাৎক্ষণিক ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা যায়নি।  এ বিষয়ে অভিযোগ করবেন বলে জানান।
বাঘা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত পৌনে ২টায় ঘটনাস্থলে গিয়ে দেখেন, যে আগুন ধরেছিল,তারা যাবার আগেই নিভিয়ে ফেলেছে।
 আগুনে পুড়ে যাওয়া কিছু জিনিসপত্র দেখেছি। তবে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পেট্রোল বোমা  নিক্ষেপের বিষয়টি নাও হতে পারে। শর্টসার্কিট থেকে হতে পারে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করে কিছু পোড়া আলামত সংগ্রহ করা হয়েছে। অফিসের ভিতরে পেট্রোল এর মতো বর্জপদার্থের গন্ধ পাওয়া গেছে।  স্থানীয়দের তথ্য মতে,লোকজনকে ঘটনাস্থলে পৌঁছাতে দেখে ৩ জন লোক সটকে পড়েছে বলে  জানিয়েছে। তবে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে।