আজ মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে বি.এসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে বি.এসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Manual1 Ad Code

উৎফল বড়ুয়া,সিলেট

Manual6 Ad Code

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির বলেছেন, নার্সিং পেশা শুধু একটি চাকরি নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। বৈশ্বিক মহামারি ও নানামুখী স্বাস্থ্য সংকটে আমাদের নার্সরা যেভাবে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে এবং আমাদের দক্ষ মানবসম্পদ, বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের বিশ্বজুড়ে বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে। আমি বিশ্বাস করি, আজকের বিদায়ী শিক্ষার্থীরা দেশ ও বিদেশের মাটিতে তাদের মেধা, যোগ্যতা ও মানবিকতা দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদের অর্জিত শিক্ষা ও প্রশিক্ষণকে কেবল পেশাগত দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, আর্তমানবতার সেবায় উজার করে দিতে হবে। রেড ক্রিসেন্টের যে সেবামূলক মূলনীতি, তা যেন তোমাদের কর্মজীবনে সবসময় প্রতিফলিত হয়।

Manual5 Ad Code

শনিবার (১৮ জুলাই) সকালে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বি.এসসি ইন নার্সিং (১ম ব্যাচ) এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী (৭ম ব্যাচ)-এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তারের সভাপতিত্বে ও নার্সিং কলেজের শিক্ষার্থী সুস্মিতা চন্দ ও অনামিকা চন্দ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেন, সিলেটের স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে নার্সিং খাতের উন্নয়ন, উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য সিলেটে একটি বিশ্বমানের ‘নার্সিং হাব’ তৈরি করা হবে। এই হাবের মাধ্যমে আমাদের নার্সরা আধুনিক চিকিৎসা প্রযুক্তির সাথে পরিচিত হতে পারবে এবং দেশ-বিদেশে দক্ষ মানবসম্পদ হিসেবে অবদান রাখতে সক্ষম হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস-চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডা. শামিমুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী।মৌলভীবাজার সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ফয়সল চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্টে সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝয় রায়, আবু সাইদ মো. ইব্রাহিম, কামরুজ্জামান দিপু,পারভেজ আহমদ, আলিমুল এহসান চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষিকা পূজা আচার্য্য, রেড ক্রিসেন্টে সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান মিজান, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির।

এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নবীন চিকিৎসাসেবা কর্মীদের বিদায়বেলায় বক্তারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মানবসেবায় নিজেদের আত্মনিয়োগ করার দিকনির্দেশনা প্রদান করেন।

 

Manual4 Ad Code