আজ সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

Manual5 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার পালপাড়া এলাকায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তি ডুবে মারা গেছেন। রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিজ বাড়ির জোড়া মহিষকে গোসল করানোর জন্য পালপাড়ার পদ্মার ক্যানেলে নিয়ে যান ফারুক। গোসলের এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান এবং কাদার মধ্যে আটকে পড়েন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খোঁজ করতে গিয়ে পানির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা মাহাবুব আলম জনি জানান, নিহত ফারুকের আগে থেকেই মৃগী রোগ ছিল। ধারণা করা হচ্ছে, গোসল করানোর সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে ডুবে যান তিনি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দোয়েল