পরে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস অনুষ্ঠানে উপস্থিত হলে তাঁর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
Manual1 Ad Code
পতাকা উত্তোলনের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের বার্তা পাঠ করে শোনান।
Manual1 Ad Code
পরে তিনি উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন।
বক্তব্যে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ভারতের স্বাধীনতা অর্জনের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও দেশের ঐতিহ্য সম্পর্কে আলোকপাত করেন।
তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন ।
ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন রূপন্তী চক্রবর্তী,হরিপ্রিয়া দেবী ও প্রিয়ন্তি দাস। সিলেট গ্রামার স্কুলের শিক্ষার্থীদের এবং অন্যান্য যুব শিল্পীদের আঁকা বেশ কিছু ছবি প্রদর্শিত হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত BKJ কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আগ্রহের প্রশংসা করেন অনুষ্ঠানের অতিথিরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ।
Manual8 Ad Code
পরে India Through My Lens প্রতিযোগিতার আলোকচিত্র নিয়ে ডিজিটাল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।