আজ সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
আশেকে রাসুল (সা.) হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহ.) শাহ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম শহরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগষ্ট)  রাতে লালখান বাজার সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
​সীরাত মোতোওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মোঃ আব্দুল আজিজ শোয়েব ও এএইচএম শাকিলের যৌথ সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে হাফেজ সুলতানুল হক আফফান পবিত্র কুরআন তেলাওয়াত করেন এবং তাকরিম খান সিদ্দিকী নাতে রাসুল (সা.) পরিবেশন করেন। এরপর স্বাগত ও উদ্বোধনী বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী।
​সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এ.কে.এম. আব্দুল কাদের ও প্রফেসর ড. এনামুল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মাহমুদুর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক সাদাত জামান খান মারুফ, চুনতী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জেইউএম বাবর হোসাইন সিদ্দিকী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, তামাকুন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক এবং সীরাত মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাতসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, শিক্ষা ও সুন্নাহ সমাজে ছড়িয়ে দিতে চুনতীর ঐতিহাসিক সীরাত মাহফিল দীর্ঘকাল ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ ১৯ দিনের এই আন্তর্জাতিক সমাবেশ সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হয়।
​সভার শেষ পর্বে মিলাদ পরিচালনা করেন আবু দাউদ মোঃ শাহ শরিফ। এরপর দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ এবং মাহফিলের সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত। উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়াস্থ চুনতীর ঐতিহাসিক ময়দানে আগামী ২৫ আগস্ট ২০২৬ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে।