‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
Manual3 Ad Code
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জুড়ী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে মৎস্য বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে দেশের মৎস্য খাতের উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
বিকেলে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা মৎস্য অফিসার মো: মনিরুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী।
Manual6 Ad Code
এসময় উপস্থিত ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন, কেয়ার বাংলাদেশের সিনিয়র উপজেলা প্রজেক্ট অফিসার মো: নাজমুল হাসান সহ অনেকেই।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিকল্পিতভাবে এ খাতের উন্নয়ন করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরও জোরদার হবে।