স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে র্যালি ও সমাবেশ
editor
প্রকাশিত আগস্ট ২০, ২০২৬, ০১:০২ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অতি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। দলের যেকোনো ক্রান্তিলগ্নে কিংবা আন্দোলনে-সংগ্রামে, বিএনপি ও তার অন্যান্য সকল অঙ্গ সংগঠন যেখানে কিছুটা পিছিয়ে পড়েছে বা ব্যর্থতার মুখে পড়েছে, স্বেচ্ছাসেবক দল ঠিক সেখান থেকেই দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করে বিজয়ী হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই ৪৬ বছরের বিশেষ দিনে আমাদের সেই প্রত্যাশা থাকবে, আগামী দিনগুলোতেও তারা একইভাবে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, আমাদের নেতা, ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ধাবিত হচ্ছে। একটি গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গঠনে তাঁর নেতৃত্বই এখন দেশের মানুষের একমাত্র ভরসা। এই পথচলায় বিজয় নিশ্চিত করতে বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে হিংসা-বিদ্বেষ ভুলে একযোগে মাঠে কাজ করতে হবে।
বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এরআগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজের গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খাঁনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাজপথের যেকোনো ত্যাগ স্বীকারে স্বেচ্ছাসেবক দল অতীতেও কখনো পিছপা হয়নি এবং আগামীতেও হবে না। তিনি উল্লেখ করেন যে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী জীবন বাজি রেখে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের শেষ রক্তবিন্দু দিয়ে মাঠে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নাজিম উদ্দিন লস্কর।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশাবলিই আমাদের মূল শক্তি। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের সেবায় ও দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং আগামী দিনেও জাতীয়তাবাদী আন্দোলনকে ত্বরান্বিত করতে যেকোনো কঠিন নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছে।