আজ শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
সাভারের আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual2 Ad Code

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্বামীর গলায় গামছা প্যাঁচানো ছিল।

Manual7 Ad Code

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে। তথ্য সুএঃ যুগান্তর