টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সারটিয়াগাজী পূর্বপাড়া (গাংপাড়া) গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ দুই বাসের বাঁশের সাঁকো। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে পার হচ্ছেন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিনেও নদীটির ওপর নির্মিত হয়নি কোনো ব্রিজ বা কালভার্ট। অথচ নদীর ওপারেই রয়েছে, আরিচা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক। বর্ষা মৌসুম নয়, বছরের প্রায় অর্ধেক সময় অতি কষ্টে ও ঝুঁকি নিয়েই চলাচল করছে এই এলাকার জনগণ। নদী পারাপারের জন্য সুন্দর ব্যবস্থা না থাকায়, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য সাঁকোটি পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্থানীয় কোহিনুর ইসলাম ও মাসউদুর রহমান জানান, আমরা দীর্ঘদিন যাবত আমাদের এই সাঁকে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যানের নিকট যোগাযোগ করেও কোন সুফল পাইনি। আমরা চাই স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় আমাদের এই দুর্দশা প্রাকৃতিক সৃষ্ট সমস্যার অবসান ঘটুক।
স্থানীয়দের দাবি, দ্রুত একটি ব্রিজ বা কালভার্ট নির্মাণ করা হলেও সরাসরি আঞ্চলিক মহাসড়কের সঙ্গে যুক্ত হবে গ্রামটি। দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের পাশাপাশি টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা