বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
দোয়েল,বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির সভাপতিত্বে সভায় বছরের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায়, কমিটি দায়িত্ব গ্রহণের পর এক বছরের কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। তিনি বলেন, “জাতির গর্বিত সন্তান হিসেবে আপনাদের দায়িত্ব এখনো শেষ হয়ে যায়নি। চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে সমাজের সেবক হিসেবে কাজ করতে পারলে আপনাদের সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে।”