আজ , ,

ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি, গুলশানের পরিদর্শককে বদলি

editor
প্রকাশিত September 25, 2026, 02:50 AM
ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি, গুলশানের পরিদর্শককে বদলি

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ক্যান্টনমেন্ট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

Manual4 Ad Code

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামে বর্ণিত স্থানে বদলি ও পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code