শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে এই নতুন ভাড়া কার্যকর হয়েছে বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম। দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে সাজেক যাতায়াতে পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নতুন নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসার জন্য একটি গাড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা। এক রাত যাপনসহ যাওয়া-আসায় ভাড়া ১০ হাজার ৫০০ টাকা। এ ছাড়া এক রাত যাপন ও নির্ধারিত বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার প্যাকেজে ভাড়া ১২ হাজার ৫০০ টাকা। দুই রাত যাপনের ক্ষেত্রে ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত যাপনসহ নির্ধারিত পর্যটন স্পটগুলো ঘুরে দেখার প্যাকেজে ভাড়া ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
Manual2 Ad Code
খাগড়াছড়ি থেকে দেবতা পুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, তারেং ও ঝুলন্ত ব্রিজ ঘুরে একই দিনে ফিরে আসার জন্য গাড়িভাড়া ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে আসার জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫০০ টাকা।
নতুন তালিকায় খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়া-আসার জন্য গাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। সেখানে এক রাত অবস্থান করলে অতিরিক্ত ২ হাজার টাকা দিতে হবে।
বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দামবিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম
সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় দফায় সাজেকগামী পর্যটনবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হলো। এর আগে গত মে মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সাজেকের গাড়িভাড়া এক দফায় ১ হাজার টাকা বাড়ানো হয়েছিল। এবার আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন পরিচালনার ব্যয় বেড়ে যাওয়াকে কারণ দেখিয়ে নতুন করে ভাড়া সমন্বয় করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতি ও পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি।
সাজেক রিসোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বলেন, দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে সাজেক যাতায়াতে পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া সামঞ্জস্য করা হয়েছে। সব সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Manual8 Ad Code
পিকআপ, জিপ ও সাফারি গাড়ির ভাড়া ৫০০ টাকা করে এবং মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। সুএঃ ইত্তেফাক