নীলফামারীতে নবাগত জেলা প্রশাসক এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
নীলফামারীতে নবাগত জেলা প্রশাসক এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
editor
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নীলফামারীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা,সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।
এ সময় জেলার সমস্যা ও জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। একইসঙ্গে নীলফামারীর উন্নয়ন ও সম্ভাবনাগুলো তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।