আজ , ,

লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে শেষ হলো কঠিন চীবর দানোৎসব

editor
প্রকাশিত November 20, 2026, 07:40 PM
লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে শেষ হলো কঠিন চীবর দানোৎসব

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

রাঙামাটির রাজবন বিহারে লাখো পূণ্যার্থীর অংশগ্রহণে শেষ হলো বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রাজবন বিহারের মাঠে ৫০তম কঠিন চীবর দানোৎসবে বনভান্তের স্মৃতির উদ্দেশে চীবর দান অনুষ্ঠিত হয়।

এ সময় ধর্মদেশনায় পাঠ করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাথের। পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানান দান কার্যক্রমে অংশ নেন ভক্তরা।

Manual8 Ad Code

অনুষ্ঠানে রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাথের বলেন, পৃথিবী থেকে দুঃখ, গ্লানিবোধ মুছে ফেলার মাধ্যমে মানব হিতার্থে জীবনযাপন করতে হবে। একে অন্যকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে হবে। জীবকে ভালোবাসতে হবে। তবেই ভগবান বুদ্ধের দর্শন লাভ সহজ হবে।

Manual1 Ad Code

রাজ বনবিহারের পক্ষ থেকে ভিক্ষুসংঘের হাতে চীবর তুলে দেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও চীবর দান করা হয়।

এর আগে, বৃহস্পতিবার বিকালে বেইন ঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিকতা। রাতভর তুলা থেকে সুতা তৈরি, রঙ করা ও শুকানোর পর ভোর থেকে শুরু হয় চীবর বোনার কাজ। রাজবন বিহারে প্রায় দুই শতাধিক বেইন ও দেড় শতাধিক চরকার সাহায্যে হাজারো দায়ক–দায়িকা এই চীবর তৈরির পুণ্যকর্মে অংশ নেন। দানের মাধ্যমে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code