আজ সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সুনামগঞ্জে সনাকের মানববন্ধন

editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ০৩:১১ অপরাহ্ণ
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সুনামগঞ্জে সনাকের মানববন্ধন

Manual4 Ad Code
মোঃ ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি:
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ও ধর্ষণের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার, ১৬ মার্চ দুপুরে সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটি সনাক এর  আয়োজনে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন অংশ নেন।
মানববন্ধনে চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ১১টি সুপারিশ তুলে ধরা হয় সনাকের পক্ষ থেকে। বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় দেশবাসী ভীতিকর সময় পার করছেন। আইনের যথাযথ প্রয়োগের অভাব, অপরাধীদের শাস্তি না পাওয়া, বিচারে দীর্ঘসূত্রিতাসহ নানা কারণে এসব ঘটনা বাড়ছে।
চলমান পরিস্থিতি থেকে উত্তরণের সুপারিশগুলো তুলে ধরেন সুনামগঞ্জ সনাকের সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান।
এছাড়াও মানববন্ধনের বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সদস্য সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, নূরুর রব চৌধুরী, মো. রাজু আহমেদ ও ইয়েস সদস্য নুসরাত জাহান মৌ।