আজ সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি নৃশংস গনহত্যার প্রতিবাদে লোহাগাড়া যুবদলের বিক্ষোভ মিছিল 

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ণ
ইসরায়েলি নৃশংস গনহত্যার প্রতিবাদে লোহাগাড়া যুবদলের বিক্ষোভ মিছিল 

Manual3 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
ইসরায়েলি বাহীনির নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল লোহাগাড়া উপজেলা সদস্য সচিব রাশেদুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে গাজায় চলমান নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবী জানান, এবং যে সমস্ত ইসরায়েলি পণ্য বাংলাদেশের বাজারে বিস্তৃত আছে সেগুলোও বয়কটের ঘোষণা দেন।
সোমবার (০৭ এপ্রিল) বিক্ষোভ মিছিলটি  মোটর স্টেশনস্থ চৌধুরী প্লাজা চত্বর থেকে শুরু করে উপজেলা শহরের মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী কাঁচা বাজারে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা কিছু ইসরায়েলি পণ্য ধ্বংস করে এবং ইসরায়েলি প্রধামন্ত্রী নেতানিয়াহুর ছবি সম্বলিত ফেস্টুন পুড়িয়ে নৃশংস গনহত্যার প্রতিবাদ জানান।
এসময় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আবুল বশর, রেজাউল করিম, রকিবুল ইসলাম বাচ্চু, মোরশেদ, মাঈনুদ্দিন ইমন, ওহি উল্লাহ আরফাত, কাইছার আহমেদ মুন্না, মোহাম্মদ মিজান, ফোরকান উদ্দি সায়েম, সাইফুল ইসলাম, কামরুদ্দিন সাজু, আনোয়ার, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ শহিদ, জিসান আহমেদ, আব্দুল শুক্কুর, এস.এম.সাইমুন, উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছ খাঁন, ছাত্রদল নেতা তাহাসিন, শ্রমিকদল নেতা মোহাম্মদ জাহেদ, সেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আকিল, মোহাম্মদ শহিদসহ উপজেলার ৯ ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গাজায় ইসরায়েলি যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ৬০৯ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৫ হাজার ৬৩ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা হালনাগাদ করে ৬১ হাজার ৭০০ জনের বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।