আজ বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

editor
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

Manual6 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

Manual5 Ad Code

চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় আবদুল আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবদুল আলম পুঁটিবিলা ইউনিয়নের পহরচাঁন্দা এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার বটতলী মোটর স্টেশনের পূর্ব পার্শ্বে হালাল ডাইন রেস্টুরেন্ট সংলগ্ন আরকান সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে৷ বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্বজন মোস্তাফিজুর রহমান।

Manual1 Ad Code

নিহতের স্বজন মোস্তফিজুর রহমান বলেন, আবদুল আলম দেওয়ানি মামলায় হাজিরা দিতে চট্টগ্রাম আদালতে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হন আবদুল মোতালেব। সকাল ৮টায় লোহাগাড়া মোটর স্টেশনে সড়ক অতিক্রম করার সময় কক্সবাজার অভিমুখী (খুলনা মেঃ-ট-১১-১৫০৮) মালামালভর্তি ট্রাকের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া সিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়। চমেকে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১১টায় তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক ও চালককে আটক করে প্রাশসনের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জনগণ।

দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ট্রাক ও চালক আবু মায়েরকে (৩৮) আটক করা হয়েছে। চালকের বাড়ি সাতক্ষীরায়।

Manual1 Ad Code