আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উল আযহা উপলক্ষে শিল্পী কামাল আহমেদ ও রন্টি দাস এর মিউজিক ভিডিও “দু’জনার গল্প”

editor
প্রকাশিত জুন ২, ২০২৫, ০৫:১৪ অপরাহ্ণ
ঈদ উল আযহা উপলক্ষে শিল্পী কামাল আহমেদ ও রন্টি দাস এর মিউজিক ভিডিও “দু’জনার গল্প”

beautiful classic rainbow across in the blue sky after the rain

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:

ঈদ উল আযহা ২০২৫ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও রন্টি দাস এর মিউজিক ভিডিও “দু’জনার গল্প” প্রকাশিত হবে।

আসন্ন ঈদ উল আযহার আগের দিন সন্ধ্যা ৭ টায় চাঁদ রাতে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই মিউজিক ভিডিওর প্রকাশনা সম্পন্ন করা হবে।

এই মিউজিক ভিডিও গানটির কথা লিখেছেন- ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন- এস এম এ আউয়াল, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন জামিউর রহমান লেমন, সম্পাদনা করেছেন। ইকরামুল হক ইহান। এই মিউজিক ভিডিওটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে।

গানটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স মিউজিক”। ডিজিটাল সাপোর্টার হিসেবে কাজ করেছে ভারজডসফট লিমিটেড।

Manual7 Ad Code

“দু’জনার গল্প” মিউজিক ভিডিওটি স্মৃতির শহরে এ্যালবামের একটি গান। “স্মৃতির শহরে” এ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের ১৫ (পনের)টি গান রয়েছে। গানগুলো হলো:

“আমরা দুজন, স্বর্গের সুর নিয়ে দুটি হৃদয়ে গীতিকার। মোঃ মঞ্জুরুল-উল-আলম চৌধুরী, সুরকার। জামিউর রহমান লেমন এবং সহশিল্পীদিনাত জাহান মুন্নী “চলনা যাই ঘুরে আসি পাহাড়ের দেশে গীতিকার: হেনা ইসলাম, সুরকার: বিশ্বজিৎ সরকার এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী

“এই পৃথিবীতে কেন এসেছি” গীতিকার ও সুরকার: মিল্টন খন্দকার এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী

“ভালবাসা স্বর্গের এতো কাছে” গীতিকার: আয়েত হোসেন উজ্জল, সুরকার: আলী আফতাব লনি এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী

“বিপরীত মেরু থেকে দুটি চুপচাপ দুটি মন” গীতিকার। হেনা ইসলাম, সুরকার। রুম্মত হায়াত এবং অবন্তি সিঁথি

“ঝাউবনে বাতাসের শব্দ গীতিকার: হেনা ইসলাম, সুরকার: ফরিদ আহমেদ এবং সহশিল্পীঅবন্তি সিঁথি

“এই মন হারানোর আকাশটা ঐ গীতিকার: মুনশী ওয়াদুদ, সুরকার: মোঃ গোলাম সারোয়ার এবং সহশিল্পীফাহমিদা নবী

“হয়তো কোন এক স্মৃতির শহরে “গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: নবীন কিশোর এবং সহশিল্পী নিশীতা বড়ুয়া

“কোন মহাসাগরের ঢেউ গীতিকার। মুনশী ওয়াদুদ, সুরকারঃএবং সহশিল্পী হুমায়েরা বশির

Manual8 Ad Code

“এই এখনই বলোনা যাই” গীতিকার। ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: এস এম এ আউয়াল এবং সহশিল্পী রন্টি দাশ

“হৃদয়ের মূলে রেখেছি যে তুলে গীতিকার ও সুরকার: শেখ মিলন এবং সহশিল্পীচম্পা বণিক

“বিরহের ব্যথা সয়ে” গীতিকার: কাজী আবু জাফর সিদ্দিকী, সুরকার:মোঃ গোলাম সারোয়ার এবং সহশিল্পীইয়াসমিন মুশতারী

“রাতের খামে পাঠিয়ে দিলাম” গীতিকার: প্রসেনজিৎ ওঝা, সুরকার। মোঃ নূরুল হক এবং সহশিল্পীরুখসানা মুমতাজ

“আজ কোন কথা নয়” গীতিকার: আবিদা রহমান, সুরকার: আনিসুর রহমান তনু এবং সহশিল্পীরুখসানা মুমতাজ

“তোমার সাথে কথা বললেই” গীতিকার: বায়জীদ খুরশীদ রিয়াজ, সুরকার: ইবনে খালদুন রাজন এবং সহশিল্পী রুমানা ইসলাম

সঙ্গীত শিল্পী কামাল আহমেদের বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। সরকারি চাকুরীকে ছাপিয়ে তিনি সঙ্গীতে হয়েছেন ঋদ্ধ। সঙ্গীতের সব শাখাতেই তার বিচরণ রয়েছে।

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ৩২টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য এ্যালবামগুলো হলো:

০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) (২০০৭) ০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) (২০০৮) ০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) (২০০৯) ০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) (২০১০) ০৫. নিঃশব্দ চরনে (মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) (২০১১) ০৬. গোধূলি (হারানো দিনের গান) A Tribute to Kishor Kumar (২০১২) ০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) (২০১৩) ০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০১৪)

Manual2 Ad Code

০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) (২০১৫) ১০. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১১. বালুকা বেলায় (হারানো দিনের গান) A Tribute to Hemanto Mukherjee (২০১৬) ১২. অধরা (আধুনিক গান) (২০১৬) ১৩. গানের তরী (তিন কবির গান) (২০১৬) ১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১৫. একুশের স্বরলিপি (মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান) (২০১৯) ১৬. নীল সমুদ্র (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২০) ১৭. প্রথম প্রেম (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ১৮. তোমার অসীমে (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ১৯, স্মৃতির শহরে (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২২) ২০. তোমায় গান শোনাব (রবীন্দ্রসঙ্গীত) (২০২২) ২১. শ্রাবণঘনগহন মোহে (রবীন্দ্রসঙ্গীত) (২০২২) ২২. জন্মভূমি (দেশাত্মবোধক গান) (২০২২) ২৩. তুমি সন্ধ্যার মেঘমালা (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) ২৪. দেশের মাটি (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) ২৫. বিশ্বভরা প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) ২৬. স্বরলিপি (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২৪) ২৭. স্বর্ণালী গোধূলি (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২৪) ২৮. বনলতা সেন (কবি জীবনানন্দ দাশ’র কবিতার গান) (২০২৪)

শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ (এগারো) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন। উল্লেখযোগ্য এ্যাওয়ার্ড গুলো হলো।

০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)

০২. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, ভারত (২০১৭)

০৩. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)

০৪. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)

০৫. রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮)

Manual3 Ad Code

০৬. জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯)

০৭. আকাশ মিডিয়া ভুবন সম্মাননা (২০২২)

০৮. “ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড (২০২৩)

০৯. “দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড” (২০২৩) (ঢাকা বিশ্ববিদ্যালয়)

সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।