লোহাগাড়ায় সেনাবাহিনির অভিযানে অস্ত্রসহ ডাকাতদলের সদস্য আটক
লোহাগাড়ায় সেনাবাহিনির অভিযানে অস্ত্রসহ ডাকাতদলের সদস্য আটক
editor
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ০৫:০৫ অপরাহ্ণ
Manual4 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে ডাকাত দল (তৌহিদ গ্রুপের) সদস্য মোহাম্মদ নুরুল আমিন (৩০) নামের এক সদস্যকে আটক করা হয়েছে।
Manual8 Ad Code
সোমবার (২৮জুলাই) ভোর ৫:০০ ঘটিকার সময় লোহাগাড়া সেনাক্যাম্পের দায়িত্বরত সেনাবাহিনীরি টহল টিমের হাতে ধরা পড়ে ডাকাত দল (তৌহিদ গ্রুপের) সদস্য মোহাম্মদ নুরুল আমিন।
Manual7 Ad Code
আটককৃত মোহাম্মদ নুরুল আমিনকে জিজ্ঞাসাবাদের পর লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন এর (৮নং)ওয়ার্ডস্থ চাকফিরানি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন একটি পরিত্যাক্ত টিনের বাড়ি হতে তল্লাশি চালিয়ে এক নালা ৩টি এলজি, ৮টি কার্তুজ ও ৪টি দেশীয় তৈরি তৈরি রামদা উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাতদলের সদস্য মোহাম্মদ নুরুল আমিন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮নং ওয়ার্ডের খলিলুর রহমানের পুত্র।
লোহাগাড়া দায়িত্বরত সেনাবাহিনীসূত্রে জানাযায়, রাত্রিকালীন টহল চালানকালীন ডাকাত তৌহিদ গ্রুপের সদস্য নুরুল আমিনকে সেনাবাহিনীর টহল টিমের উপস্থিতি জানতে পারে। এসময় পালানোর সময়ে তাৎক্ষণিক আসামিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর আসামির তথ্যমতে চাকফিরানি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন একটি পরিত্যাক্ত টিনের বাড়ি হতে তল্লাশি চালিয়ে এক নালা ৩টি এলজি, ৮টি কার্তুজ ও ৪টি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়।