আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম্পত্য জীবনের ইতি টানলেন সালমা

editor
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫, ০১:৩৩ অপরাহ্ণ
দাম্পত্য জীবনের ইতি টানলেন সালমা

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:

সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গত মঙ্গলবার রাতে ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি জানান তাঁর স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। পরে নিজেও বিচ্ছেদের খবরটি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সালমা।

Manual2 Ad Code

গায়িকা জানান, প্রায় এক মাস আগেই তাঁদের বিচ্ছেদ হয়েছে।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সালমা জানান, এখন তিনি শুধু গানেই মনোযোগ দিতে চান।

তাঁর ভাষায়, ‘এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।’
এদিকে সানাউল্লাহ নূর সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি।

Manual2 Ad Code

পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এ বিষয়ে সবাই নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকবেন।’

Manual1 Ad Code

উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী সালমা ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে। পরে সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়, তবে সেই সংসারও টিকল না।

 

তথ্য সুএঃ কালেরকন্ঠ