৫টি পরোয়ানাভুক্ত মাদক মামলার আসামি জিয়া গাজীপুর থেকে গ্রেফতার
৫টি পরোয়ানাভুক্ত মাদক মামলার আসামি জিয়া গাজীপুর থেকে গ্রেফতার
editor
প্রকাশিত November 29, 2026, 01:39 AM
Manual2 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা এলাকা থেকে ২টি সাজা পরোয়ানাসহ মোট ৫টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাদক মামলার আসামি মো. জিয়ারুল হক ওরফে জিয়াকে (৪৫) গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) বাঘা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত জিয়া বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের মো. মুনসুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে রাজশাহীসহ পার্শ্ববর্তী জেলার পৃথক পৃথক মাদক মামলায় পৃথক পৃথক আদালত থেকে ২টি সাজাপ্রাপ্ত পরোয়ানাসহ সর্বমোট ৫টি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছিল।
পরোয়ানা ইস্যুর পর থেকেই আসামি জিয়া গ্রেফতার এড়াতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিল। সম্প্রতি সে গাজীপুর জেলার কোনাবাড়ী থানা এলাকায় অবস্থান শুরু করলে বাঘা থানার একটি চৌকস পুলিশ টিম তার অবস্থান শনাক্ত করে। পরে ঢাকায় অবস্থানরত এসআরবি এর সহায়তায় পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় বাঘা থানা পুলিশ।
বাঘা থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে বাঘা থানায় ২টি মাদক মামলাসহ নাটোর জেলার লালপুর থানায় ২টি, বড়াইগ্রাম থানায় ১টি, চারঘাট থানায় ১টি এবং মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানায় ১টি মাদক মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে লালপুর থানার মামলা নং-১৪(৯)২০১৪ মামলায় এবং বাঘা থানার মামলা নং-৫(১)২০২৩ মাদক মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। অবশিষ্ট ৫টি মাদক মামলা এখনো সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মাদক সম্রাট খ্যাত জিয়া গ্রেফতার হওয়ায় বাঘা থানা এলাকার সুশীল সমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ অত্যন্ত খুশি হয়েছেন। অনেকেই ফোন করে বাঘা থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, অপরাধ দমনে বাঘা থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কর্তব্য পালন করে যাচ্ছে। যে আগামীতেও বিভিন্ন ধরনের অপরাধের তথ্য দিয়ে থানা পুলিশের পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।