আজ শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তিনদিনের মধ্যে দ্বিতীয়বার কথা; পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ফের পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

editor
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ণ
তিনদিনের মধ্যে দ্বিতীয়বার কথা; পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ফের পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

তিনদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার রাতে ইসহাক দার ও তৌহিদ হোসেনের মধ্যে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায় ইসলামাবাদ।

Manual3 Ad Code

এতে বলা হয়েছে, গত রাতে (বুধবার) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। তারা দ্বিপাক্ষিক বিষয় পর্যালোচনা এবং সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। এছাড়া আগামী ১০ জানুয়ারি জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসির ‘কাউন্সিল অফ ফরেন মিনিস্টারস’ অধিবেশন আহ্বানের প্রশংসা করেন তারা।

Manual7 Ad Code

এর আগে, গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করেন ইসহাক দার। ওই সময় তিনি চীনের সঙ্গে পাকিস্তানের সপ্তম কৌশলগত সংলাপে অংশ নিতে বেইজিং সফরে ছিলেন। সেখান থেকে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন পাক উপপ্রধানমন্ত্রী।

Manual4 Ad Code

 

তথ্য সুএঃ ঢাকা পোস্ট

Manual8 Ad Code