আজ মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাণিজ্য চুক্তিতে রাজি ভারত-যুক্তরাষ্ট্র, কমছে শুল্ক: ট্রাম্প

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ণ
বাণিজ্য চুক্তিতে রাজি ভারত-যুক্তরাষ্ট্র, কমছে শুল্ক: ট্রাম্প

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

অবশেষে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর ফলে দুই দেশের মধ্যে শুল্কের বোঝা কমছে বলেও জানালেন তিনি।

সোমবার (২রা ফেব্রুয়ারী) নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশ রাজি হয়েছে। এর ফলে ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে।

ট্রাম্প দাবি করেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধেও রাজি হয়েছে ভারত। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তারা তেল কিনবে।

যুক্তরাষ্ট্র থেকে ভারত ৫০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের জ্বালানি ও প্রযুক্তি-সহ অন্য জিনিস কিনবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে প্রতিশ্রুতিবব্ধ বলে জানিয়েছেন ট্রাম্প।

Manual4 Ad Code

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্গিয়ো গর সোমবার সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ওই বার্তার পরই দুই দেশের বাণিজ্যচুক্তি নিয়ে ট্রাম্প সোশাল মিডিয়ায় এই পোস্ট দিলেন। ট্রাম্পের ঘোষণার পরেই ভারতের প্রধানমন্ত্রী মোদীও বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছেন।

চুক্তির প্রসঙ্গে এক্সে এক পোস্টে মোদী লিখেছেন, ‘‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতে তৈরি পণ্যের উপর এখন শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে জেনে আনন্দিত। এই দারুণ ঘোষণার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ।

Manual2 Ad Code

“যখন দুই বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন তাতে আমজনতা উপকৃত হয়। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রচুর সুযোগ তৈরি হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“শান্তির জন্য তার প্রচেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে। আমাদের অংশীদারিত্বকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি তার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার জন্য উন্মুখ,” লেখেন মোদী।

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি করা নিয়ে অনেকদিন ধরেই টানাপোড়েন চলছিল। প্রধানমন্ত্রী মোদী যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘সবার আগে দেশের স্বার্থ’।

Manual3 Ad Code

রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। ভারত নিজ অবস্থানে অটল থাকায় যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। গত বছর পরপর দু’বার ভারতের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

প্রথমে ভারত-সহ একাধিক দেশের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল। পরে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ফের চাপ বাড়িয়ে ভারতীয় পণ্যে আরও বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়।

গত বছর ভারতের পণ্যের ওপর ট্রাম্পের এই কঠোর শুল্ক বৃদ্ধির পর এবার তার শুল্ক কমানোর নতুন ঘোষণাটি ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যে এক উল্লেখযোগ্য মোড় পরিবর্তন। যদিও দ্বিতীয় ধাপে আরোপিত ওই বাড়তি ২৫ শতাংশ শুল্ক সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কোনও ঘোষণা ট্রাম্প এখনও দেননি।