আজ , ,

গুলিস্তানে কাটা দুই হাত উদ্ধার

editor
প্রকাশিত February 28, 2026, 02:00 PM
গুলিস্তানে কাটা দুই হাত উদ্ধার

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

রাজধানীর গুলিস্তানে এক যুবকের কাটা দুই হাত উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া দুই হাতের আঙুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর নাম ওবায়দুল্লাহ (৩০), তার বাড়ি নরসিংদীতে।

Manual1 Ad Code

ওসি মোস্তফা কামাল খান বলেন, আজ গুলিস্তানে স্টেডিয়াম মার্কটের এক এবং ৪ নম্বর গেটের মাঝামাঝি মার্কেটের সামনের রাস্তার পাশ থেকে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। আঙুলের ছাপ থেকে তার পরিচয় শনাক্ত হয়েছে। তবে ভুক্তভোগীর দেহের বাকি অংশ এখনো উদ্ধার হয়নি। দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদী, তার হাত দুটি গুলিস্তানে কীভাবে এলো এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।তথ্য সুএঃ ইত্তেফাক

Manual8 Ad Code