জ্বালানি সাশ্রয়ে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর অনুরোধ সরকারের
জ্বালানি সাশ্রয়ে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর অনুরোধ সরকারের
editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual4 Ad Code
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সংকট মোকাবিলায় সাধারণ মানুষের সহায়তা চেয়েছে সরকার।
Manual2 Ad Code
বুধবার জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জ্বালানি সাশ্রয়ে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে অনিবার্যভাবে দেশের জ্বালানি খাতেও সাময়িক সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জ্বালানির সম্ভাব্য উৎসসমূহ হতে কাঙ্ক্ষিত পরিমাণে ও সঠিক সময়ে জ্বালানির সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে।’
এতে আরও বলা হয়, ‘এর ফলে দেশের অভ্যন্তরে বর্তমান চাহিদা অনুসারে জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে, সরবরাহ হ্রাস পেতে পারে বা সাময়িক সমন্বয় করার প্রয়োজন হতে পারে। যার প্রভাবে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা হ্রাস পেতে পারে। তবে পবিত্র মাহে রমজানে যাতে জনদুর্ভোগ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়। এগুলো হলো—বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হওয়া, সব ধরনের আলোকসজ্জা পরিহার করা, ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের অনুরোধ, খোলাবাজারে ডিজেল ও পেট্রল বিক্রি না করার জন্য ব্যবসায়ীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জ্বালানি পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
Manual6 Ad Code
এ ছাড়া বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখার জন্য মন্ত্রণালয় ইতোমধ্যে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, ‘জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখতে সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
Manual3 Ad Code
সাময়িক সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগসমূহ সফল করার জন্য জনগণকে ধৈর্য ধারণ করে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।