জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ইমরানুল ইসলাম এর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জুড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো: কবীর আহমেদ, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, আশা’র আঞ্চলিক অফিসের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মাহবুবুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোকন রুদ্র পাল, জুড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপ-সহকারি প্রকৌশলী মেহেদী হাসান, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ মৌলভীবাজার-হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক রেজান আলী, জুড়ী প্রেসক্লাবের সদস্য হারিস মোহাম্মদ, আব্দুল বাছিত, তরুন ব্যবসায়ী আব্দুর রব শিমুল, আনোয়ার হোসেন মঞ্জু, রায়হান আহমদ সহ অনেকেই।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগে চাকরি করেও একজন মানবিক অফিসার হিসেবে সর্বমহলে নিজেকে প্রতিষ্টা করেন জুড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো: কবীর আহমেদ। তাঁর নেতৃত্বে জুড়ী বিদ্যুৎ অফিস সিলেট বিভাগে পরপর ২ বার শ্রেষ্ঠ অফিস নির্বাচিত হয়। কাজের প্রতি দায়বদ্ধতা এবং সততার নজির স্থাপন করে গেছেন তিনি।