আজ শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল পুলিশ লাইনসের ব্যারাকে নারী পুলিশের আত্মহত্যা

editor
প্রকাশিত মার্চ ২১, ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
নড়াইল পুলিশ লাইনসের ব্যারাকে নারী পুলিশের আত্মহত্যা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

নড়াইল পুলিশ লাইনসের নারী ব্যারাকে এক নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

তার নাম- মোসা. নূরে জান্নাতুল ছনিয়া (২৬)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে।

Manual1 Ad Code

শুক্রবার (২০ মার্চ) দুপুরে নড়াইল পুলিশ লাইনস মাঠে ছনিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

পারিবার জানিয়েছে, ছনিয়া কয়েকদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

‍পুলিশ সুপার মো. আল মামুন সিকদার বলেন, বৃহস্পতিবার ছনিয়া নারী ব্যারাকের একটি রুমে একা ছিলেন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে তিনি তার ওড়না ফ্যানের সঙ্গে পেঁচিয়ে ঝুলে থাকেন। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে পুলিশ লাইনসে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিজ বাড়ি মানিকগঞ্জে নিয়ে গেছেন।