কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা
editor
প্রকাশিত মার্চ ২২, ২০২৬, ০১:৫১ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual8 Ad Code
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।
রোববার (২২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এছাড়াও জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।
Manual8 Ad Code
কমিটির অন্য সদস্যরা হলেন- কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আ. মমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।
Manual1 Ad Code
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। এসময় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পাঁচ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।