আজ শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাত ও কুয়েতের জ্বালানি স্থাপনায় হামলা, উপসাগরীয় দেশগুলোতে বাড়ছে উত্তেজনা

editor
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ
আমিরাত ও কুয়েতের জ্বালানি স্থাপনায় হামলা, উপসাগরীয় দেশগুলোতে বাড়ছে উত্তেজনা

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

সংযুক্ত আরব আমিরাত-এর হাবসান গ্যাস স্থাপনা এবং কুয়েত-এর একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সংঘটিত এই হামলার পর উভয় স্থাপনাতেই আগুন লেগে যায়।

আবুধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ হাবসান গ্যাস স্থাপনায় পড়ে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেখানে গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

Manual7 Ad Code

অন্যদিকে কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। একই দিনে সকালে দেশটির একটি তেল শোধনাগারেও ড্রোন হামলা চালানো হয়, যার ফলে সেখানে আগুন ধরে যায়।

Manual4 Ad Code

অভিযোগ উঠেছে, এই হামলাগুলো চালিয়েছে ইরান। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান।

Manual7 Ad Code

শুরুর দিকে হামলা সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে জ্বালানি অবকাঠামোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে সরাসরি যুদ্ধে জড়িত না থাকা উপসাগরীয় দেশগুলোও ক্ষতির মুখে পড়ছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। বিশেষ করে হরমুজ প্রণালি খুলে দিতে শক্তি প্রয়োগ করা হলে তারা এতে অংশ নিতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা