আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে বজ্রপাতে ভ্যান চালক নিহত,আহত স্কুল শিক্ষক 

editor
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ
নীলফামারীতে বজ্রপাতে ভ্যান চালক নিহত,আহত স্কুল শিক্ষক 

Manual1 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এছাড়া আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
লাবলু একই ইউনিয়নের দক্ষিণ দেশিবাই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাবলু দক্ষিণ দেশিবাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার সময় পুলের হাট এলাকায় বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
আহত শিক্ষক আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, আহত শিক্ষক খুটামারা ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা পাড়া এলাকার মৃত ময়নুল হোসেনের ছেলে। তার বুকের ডান পাশের কিছু অংশ পুড়ে গেছে।