আজ বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩৬–৭২ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হতে পারে: ট্রাম্প

editor
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
আগামী ৩৬–৭২ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হতে পারে: ট্রাম্প

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার ‘সম্ভাবনা আছে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের ইসলামাবাদে এই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনার ‘সম্ভাবনা আছে’। ইসলামাবাদভিত্তিক সূত্রগুলোর মতে, খুব শিগগিরই দ্বিতীয় দফার সংলাপ শুরু হতে পারে। খবর বিবিসি’র।

Manual3 Ad Code

এদিকে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার মধ্যে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনুমোদন ছাড়া প্রবেশের অভিযোগে তিনটি কার্গো জাহাজে গুলি চালানো হয়েছে বলে জানা যায়। এর মধ্যে দুটি জাহাজ জব্দ করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

বুধবার (২২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলসহ ইরানি গণমাধ্যমগুলো আইআরজিসি নৌবাহিনীর একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দু’টি জাহাজ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রথম জাহাজটি ইসরায়েলি সরকারের মালিকানাধীন।

Manual1 Ad Code

বিবৃতিতে বলা হয়, ‘জাহাজ দুটি অনুমোদন ছাড়াই চলাচল, বারবার নিয়ম লঙ্ঘন, নেভিগেশন সহায়ক ব্যবস্থায় হস্তক্ষেপ এবং গোপনে প্রণালীটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করছিল।’

Manual3 Ad Code

আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীতে ইরানের আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি অব্যাহত থাকবে।

Manual8 Ad Code