জুড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
জুড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
editor
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
Manual8 Ad Code
চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলার জুড়ীতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে।
মঙ্গলবার ২১ এপ্রিল প্রথম দিনের পরীক্ষায় উপজেলার সকল কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
Manual6 Ad Code
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী- এসএসসি ও সমমানের পরীক্ষা মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
Manual3 Ad Code
জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮৭ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ৪ জন। ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৬ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ২ জন। হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৭ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ৩ জন। হোছন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৫ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ১ জন। রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জনই উপস্থিত ছিল। হযরত শাহ খাকী (র.) আলিম মাদরাসা কেন্দ্রে ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৩ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ৪ জন। জাঙ্গীরাই দাখিল মাদরাসা কেন্দ্রে ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫১ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ৬ জন। জুড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জনই উপস্থিত ছিল।
পরীক্ষার প্রথম দিনে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মুশফিকীন নুর। পরিদর্শন শেষে ইউএনও বলেন, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের তথ্য পাওয়া যায়নি।
Manual5 Ad Code
তিনি আরও বলেন, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। ইউএনও আশা প্রকাশ করেন, প্রথম দিনের মতো বাকি পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।