আজ , ,

ভয় কিসের, জয় তো আসবেই

editor
প্রকাশিত January 12, 2025, 07:41 AM
ভয় কিসের, জয় তো আসবেই

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

ড. গোলসান আরা বেগম

ভয় কিসের জয় তো আসবেই
কিষ্ণিত সময়ের ব্যবধান মাত্র
করো না হায় হায়
একদিন ফুল ফোটবে
সেই দিনের পথ চেয়ে থাকো।

আকাশটা কিনে রাখো হাতের মুঠোয়
মোটা হরফে লিখবে জয়ের কবিতা
উষ্ণ হাত তালি পাবে
জয়ের মালা পরবে
মুক্তির স্বাদ নিবে লুঠে আঁধার ঠেলে।

Manual8 Ad Code

আমার সুজিদ স্যার বলবেন হেসে
আমরা বাঙালি,বাঙালি হারে না
হারতে পারে না
মুক্ত বাতাসে বলবে মুক্তির কথা
যুক্তির আদরে পরাবে
লাল বৃত্ত টীপ সবুজ চাদরে
উড়বে লাল সবুজের জয় পতাকা।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

ড. গোলসান আরা বেগম ; কবি  শিক্ষাবিদ