ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ, শান্তি চায় যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ, শান্তি চায় যুক্তরাষ্ট্র
editor
প্রকাশিত মে ৬, ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
Manual8 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক
Manual2 Ad Code
ইরানের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন শান্তি চায়।
মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে রুবিও জানান, অভিযানে নির্ধারিত লক্ষ্য অর্জিত হওয়ায় এখন ওয়াশিংটন সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ সমাধানের পথে এগোতে চায়।
রুবিও বলেন, ‘অপারেশন এপিক ফিউরি সমাপ্ত হয়েছে। আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। আর কোনো নতুন উত্তেজনা চাই না। শান্তির পথই আমাদের অগ্রাধিকার।
Manual3 Ad Code
তিনি আরও জানান, মার্কিন প্রশাসন একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। বুধবার (৬ মে) রয়টার্স জানিয়েছে, ১৪ দফার একটি সমঝোতা স্বাক্ষর হতে পারে দুদেশের মাঝে। যার অর্থ সংঘাত এখানেই থামছে, ইরান সেক্ষেত্রে হরমুজ প্রণালি খুলে দিতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধ করা হয়েছে।
তাহলে কি এর অর্থ দাঁড়ায়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শেষ? রুবিও বলছেন, ‘অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। আমরা এই অভিযানের লক্ষ্য অর্জন করেছি। আমরা নতুন কোনো সংঘাত চাই না। প্রেসিডেন্ট একটি সমঝোতা চান।’
Manual5 Ad Code
এ সময় তিনি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। গত মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়, তবে উভয় পক্ষই নতুন প্রস্তাব দিয়েছে।