আজ বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুল গাছের মগডালে ‘নিখোঁজ’ নারী, ফায়ার সার্ভিস দেখে পুকুরে লাফ

editor
প্রকাশিত মে ৬, ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ
তেঁতুল গাছের মগডালে ‘নিখোঁজ’ নারী, ফায়ার সার্ভিস দেখে পুকুরে লাফ

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজের একদিন পর এক গৃহবধূকে তেঁতুল গাছের মগডাল পাওয়া গেছে। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করতে গেলে তি‌নি পুকুরে লাফ দেন পরে পুকুর থে‌কে তাকে উদ্ধার করা হয়।

বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। উদ্ধার হওয়া ওই নারী নাম সা‌জেদা বেগ‌মকে (৬০)। তিনি উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করেন।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী গাছের ডালে কখনো বসা, কখনো শোয়া অবস্থায় ছিলেন। সেখানে বসে তাকে কিছু খেতে দেখা যায়। ঘটনা জানাজানি হলে পুকুরপাড়ে কৌতূহলী অনেকে ভিড় জমান।

Manual1 Ad Code

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে। এ সময় হঠাৎ তি‌নি পুকুরে লাফ দি‌লে পুকুর থে‌কে তাকে উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপসহাকরী প‌রিচালক এনামুল হক বলেন, সকা‌লে খবর পে‌য়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখা‌নে ওই নারী বা‌ড়ির পা‌শে এক‌টি পুকু‌রের ধা‌রে তেঁতুল গা‌ছের মগডা‌লে ব‌সে থাক‌তে দে‌খি। কিন্তু তার প‌রিবারের লোকজনের আপ‌ত্তি‌তে আমরা কাজ কর‌তে পা‌রি‌নি। তাবে এ সময় হঠাৎ তি‌নি পুকুরে লাফ দি‌লে পুকুর থে‌কে তাকে উদ্ধার করা হয়।

 

Manual3 Ad Code

তথ্য সুএঃ ইত্তেফাক