বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা।
Manual4 Ad Code
শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন আবুল হায়াত।
চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা গ্রহণ করে ববিতা বলেন, ‘একজন নারীর জীবনে মাতৃত্বই সবচেয়ে বড় অর্জন। অভিনেত্রী হিসেবে অনেক পুরস্কার পেলেও মা হিসেবে পাওয়া এই স্বীকৃতি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।’
আবুল হায়াতের হাত থেকে পদক নিলেন ববিতা।
Manual8 Ad Code
বাংলা চলচ্চিত্রে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ববিতা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।
Manual6 Ad Code
আলী-রূপা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে আরও কয়েকজন গুণী ব্যক্তির মায়েদের ‘মা পদক ২০২৬’ প্রদান করা হয়। তাদের মধ্যে ছিলেন আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি, হিমি ও ফারহানা ন্যান্সি।