কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকীতে শিল্পী কামাল আহমেদ এর ৩৫তম অডিও এ্যালবাম “সুদূর নীহারিকা”
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকীতে শিল্পী কামাল আহমেদ এর ৩৫তম অডিও এ্যালবাম “সুদূর নীহারিকা”
editor
প্রকাশিত May 6, 2026, 10:25 PM
Manual2 Ad Code
রেডটাইমস ডেস্ক:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ এর ৩৫তম অডিও এ্যালবাম “সুদূর নীহারিকা” প্রকাশিত হবে।
“মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হয়।
“মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে।
এই এ্যালবামটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে।
ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স”। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ০৮টি গান নিয়ে সাজানো হয়েছে এই এ্যালবামটি। এ্যালবামের গানগুলো হলো-
Manual7 Ad Code
০১। তুমি কি কেবলই ছবি ০২। যে রাতে মোর দুয়ারগুলি ০৩। বসে আছি হে ০৪। পথে চলে যেতে যেতে ০৫। আমার মুক্তি আলোয় আলোয় ০৬। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ০৭। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় ০৮। গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ৩৫টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য এ্যালবামগুলো হলো:
০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) (২০০৭) ০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) (২০০৮) ০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) (২০০৯) ০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) (২০১০) ০৫. নিঃশব্দ চরনে (মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) (২০১১) ০৬. গোধূলি (হারানো দিনের গান) A Tribute to Kishor Kumar (২০১২) ০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) (২০১৩) ০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০১৪) ০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) (২০১৫) ১০. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১১. বালুকা বেলায় (হারানো দিনের গান) A Tribute to Hemanto Mukherjee (২০১৬) ১২. অধরা (আধুনিক গান) (২০১৬) ১৩. গানের তরী (তিন কবির গান) (২০১৬) ১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১৫. একুশের স্বরলিপি (মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান) (২০১৯) ১৬. নীল সমুদ্র (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২০) ১৭. প্রথম প্রেম (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ১৮. তোমার অসীমে (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ১৯. স্মৃতির শহরে (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২২) ২০. তোমায় গান শোনাব (রবীন্দ্রসঙ্গীত) (২০২২) ২১. শ্রাবণঘনগহন মোহে (রবীন্দ্রসঙ্গীত) (২০২২) ২২. জন্মভূমি (দেশাত্মবোধক গান) (২০২২) ২৩. তুমি সন্ধ্যার মেঘমালা (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) ২৪. দেশের মাটি (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) ২৫. বিশ্বভরা প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) ২৬. স্বরলিপি (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২৪) ২৭. স্বর্ণালী গোধূলি (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২৪) ২৮. বনলতা সেন (কবি জীবনানন্দ দাশ’র কবিতার গান) (২০২৪) ২৯. পুনশ্চ ভালোবাসা (রবীন্দ্রসঙ্গীত) (২০২৫) ৩০. প্রেমকাব্য (আধুনিক গান) (২০২৬) ৩১. সুরের স্বপ্নডানা (আধুনিক গান) (২০২৬) ৩২. সুদূর নীহারিকা (রবীন্দ্রসঙ্গীত) (২০২৬)
শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ (এগারো) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন। উল্লেখযোগ্য এ্যাওয়ার্ড গুলো হলো:
Manual1 Ad Code
০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)
০২. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, ভারত (২০১৭)
০৩. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)
০৪. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)
Manual1 Ad Code
০৫. রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮)
০৬. জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯)