আজ , ,

মা দিবস উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেলেন ববিতা

editor
প্রকাশিত May 10, 2026, 06:32 PM
মা দিবস উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেলেন ববিতা

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা।

শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন আবুল হায়াত।

Manual5 Ad Code

চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

Manual7 Ad Code

সম্মাননা গ্রহণ করে ববিতা বলেন, ‘একজন নারীর জীবনে মাতৃত্বই সবচেয়ে বড় অর্জন। অভিনেত্রী হিসেবে অনেক পুরস্কার পেলেও মা হিসেবে পাওয়া এই স্বীকৃতি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।’

Manual6 Ad Code


আবুল হায়াতের হাত থেকে পদক নিলেন ববিতা।

বাংলা চলচ্চিত্রে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ববিতা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।

আলী-রূপা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে আরও কয়েকজন গুণী ব্যক্তির মায়েদের ‘মা পদক ২০২৬’ প্রদান করা হয়। তাদের মধ্যে ছিলেন আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি, হিমি ও ফারহানা ন্যান্সি।

এদিকে আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে ‘আনন্দ মেলা’র পক্ষ থেকেও আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন ববিতা।