আজ মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে রাজি নয় ইরান

editor
প্রকাশিত মে ২৫, ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ণ
উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে রাজি নয় ইরান

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরান তার উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য দেশে হস্তান্তর করতে সম্মত হয়নি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন একজন ঊর্ধ্বতন ইরানের কর্মকর্তা।

এই সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি হওয়া প্রাথমিক চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল না। পারমাণবিক ইস্যুটি বর্তমান চুক্তির বাইরে রাখা হয়েছে এবং এটি পরবর্তী চূড়ান্ত চুক্তির আলোচনায় সমাধান করা হবে।

Manual2 Ad Code

সূত্রটি আরও স্পষ্ট করে বলেন, ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো চুক্তি হয়নি।

Manual6 Ad Code

এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান ইউরেনিয়াম ত্যাগ করার নির্দিষ্ট পদ্ধতি নিয়ে এখনই কোনো চুক্তিতে পৌঁছায়নি। বরং চূড়ান্ত চুক্তি সম্পাদনের পর আলোচনার মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তেহরান প্রতিশ্রুতি দিয়েছে।

Manual4 Ad Code

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অনেকে নিহত হন এবং দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সম্পদ ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়।

কয়েক সপ্তাহের তীব্র সংঘাতের পর দু’পক্ষের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি হয়। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় একাধিক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো যায়নি। তবে কূটনৈতিক প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।

 

Manual7 Ad Code