রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু
রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু
editor
প্রকাশিত মে ২৭, ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
Manual7 Ad Code
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে গ্রীনসিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের অষ্টম তলার ৮৪ নম্বর ইউনিটে তিনি মারা যান।
Manual2 Ad Code
মৃত ব্যক্তির নাম লাতিপভ ভিল (৪২)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান Rosenergoatom-এ কর্মরত ছিলেন।
Manual6 Ad Code
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সহকর্মীরা তাকে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গ্রিন সিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের ৮৪ নম্বর ফ্ল্যাটে লতিপভকে তার বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাশিয়ায় ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।