আজ মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

editor
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ
৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৯২ রানের লিড নেওয়া অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে ম্যাচটি এক ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান করার পর অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান করে। এতে ৯২ রানের লিড পায় স্বাগতিক দল।

এই লিড পুষিয়ে ম্যাচে জয়ের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই ব্যাটিংয়ে ধস নামে। মাত্র ২১.৬ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায় পুরো দল।

Manual1 Ad Code

বাংলাদেশের ব্যাটিং ধসের প্রধান কারিগর ছিলেন অস্ট্রেলিয়া একাদশের ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। মাত্র ১১ ওভার বল করে ২৫ রান দিয়ে ৮ উইকেট নেন তিনি।

Manual4 Ad Code

আগের দিন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম ৬ রান করে থম্পসনের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর মুমিনুল হকও ৬ রান করে একই বোলারের বলে বোল্ড হন।

Manual4 Ad Code

শনিবার ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর সৌম্য সরকার ৫ ও মুশফিকুর রহিম ২ রান করে থম্পসনের শিকার হন। মাত্র ৩৬ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তানজিদ হাসান তামিম ২২ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে অমিত হাসান ৪ রান করে কোরি রকিচোলির বলে ক্যাচ দেন। এরপর মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে গেলে ৪৫ রানেই ছয় উইকেট হারায় বাংলাদেশ।

শেষ দিকে হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো আর কোনো ব্যাটার ছিলেন না। তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে আউট করে বাংলাদেশের ইনিংস শেষ করেন থম্পসন।

অস্ট্রেলিয়া একাদশের হয়ে থম্পসন ৮টি এবং রকিচোলি দুটি উইকেট নেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় তাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল।