তাদের হাসপাতালে নিয়ে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলোপাতাড়ি গুলিতে তারা গুলিবিদ্ধ হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লাগে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Manual8 Ad Code
গেন্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে করাতীটোলা এলাকায় মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য মো. মনির হোসেন ও তার ভাগিনা রাসেলের সঙ্গে অটো সজলের চাচা রাসেলের বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে তাকে মারধরের পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মনির হোসেনের কাছে থাকা অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
Manual4 Ad Code
এ ঘটনায় আয়েশা, রুবেল ও রাসেল নামে তিনজন গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।সুএঃ ঢাকা পোস্ট