আজ সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের নির্দেশে’র গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বার্তা

editor
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
পদত্যাগের নির্দেশে’র গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বার্তা

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে পদত্যাগের নির্দেশ পাওয়ার গুঞ্জন উঠেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ঘিরে। এমন গুঞ্জনের মধ্যেই পদত্যাগের খবরে ‘কান না দেওয়ার’ অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে, এই বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এরকম যদি কোনো সিদ্ধান্ত দল থেকে আমরা নিই, তাহলে সেটি কোনো উড়ো খবরের মাধ্যমে আসবে না।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা অফিশিয়ালি কোনো প্রেস কনফারেন্স, যেখানে আপনারা উপস্থিত থাকবেন, সেরকম অনুষ্ঠান করে করা হবে। তো যে বা যারা এই তথ্য দিয়েছে, তারা উড়ো খবরকে আপনাদের কাছে খবর হিসেবে প্রচার করছে। সবাইকে অনুরোধ জানাব, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।’

Manual1 Ad Code

এর আগে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েন ইশরাক হোসেন। এর মধ্যেই রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ডেকে পাঠান।

Manual4 Ad Code

এসময় তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Manual7 Ad Code