আজ শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

কেন্দ্রীয় কারাগার থেকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর কড়া নিরাপত্তার মধ্যে তাকে পুনরায় কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ডা. দীপু মনিকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে তার প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চেকআপ শেষ হলে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন সরকার জানান, সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির প্রাথমিক শারীরিক অবস্থার পর্যালোচনার স্বার্থেই তাকে নিয়মমাফিক ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পরপরই তাকে নিরাপদে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। সুএঃ ঢাকা ট্রিউবিউন

Manual7 Ad Code

 

Manual2 Ad Code