গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার দুলাল মিয়ার বাড়ির চারতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহীন হোসেন উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজাবাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই আজাহার হোসেন বলেন, ‘আমার ছোট ভাই শাহীন পাঁচ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে তার বন্ধু আলমগীর হোসেন আমাকে ফোন দিয়ে জানায় শাহীনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখি বাইরে থেকে তালাবদ্ধ। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানাই। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ঘরের খাটে লাশ পায়।’
Manual6 Ad Code
তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শক্ত জিআই তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর বাসার বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।’
Manual7 Ad Code
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘যে বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
Manual7 Ad Code
ওসি আরও বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে এক তরুণীর সঙ্গে ওই বাসায় থাকতেন শাহীন। ঘটনার পর তাকে পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন