মৌলভীবাজার জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন”
মৌলভীবাজার জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন”
editor
প্রকাশিত November 8, 2026, 06:15 PM
Manual7 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার
সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজ রোববার (৮ নভেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন।
Manual1 Ad Code
পরিদর্শন উপলক্ষে ডিআইজি মৌলভীবাজার পুলিশ লাইন্সে আগমন করলে মৌলভীবাজার জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরবর্তীতে তিনি জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও জনসেবার মানোন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
Manual8 Ad Code
Manual8 Ad Code
পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি জেলা পুলিশের বিভিন্ন শাখার দাপ্তরিক কার্যক্রম, সংরক্ষিত রেজিস্টারপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি পুলিশ লাইন্সের সার্বিক ব্যবস্থাপনা ও পুলিশ সদস্যদের আবাসন, খাবার এবং কল্যাণমূলক কার্যক্রমের খোঁজখবর নেন।
Manual4 Ad Code
এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।