বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি শিক্ষা, গবেষণা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব অপরিসীম। দেশের সামগ্রিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময় তিনি বর্তমান সরকারের গৃহীত সকল উন্নয়নমূলক কর্মসূচির প্রতি সাধুবাদ জানান এবং এর যথাযথ বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সবশেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁরা দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে বাদ জুমা ভাঙাপুল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মাহমুদাবাদ হাফিজিয়া এতিমখানার এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।