আজ , ,

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, আহত ৫

editor
প্রকাশিত November 21, 2026, 08:59 PM
ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, আহত ৫

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদল ও ছাত্রদলের একটি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

এ হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন এবং তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

Manual4 Ad Code

এ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এক যুবলীগ নেতার বাড়িতে পাল্টা হামলার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন শুক্রবার জুমার নামাজ চলাকালে নানুপুর বাজারে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম ওই মিছিলে নেতৃত্ব দেন বলে জানা গেছে। এর প্রতিবাদে শনিবার বিকালে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।

প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, মিছিলটি কিপাইতনগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।

Manual4 Ad Code

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএনপির কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আরও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

হামলায় আহতরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। তারা সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী বলে জানা গেছে।

এদিকে, হামলার ঘটনার পর স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালিয়ে তারা এই হামলার প্রস্তুতি নিয়েছিল এবং পরিকল্পিতভাবে মিছিলে হামলা চালানো হয়েছে।’ তবে এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিম বা তার পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এবং চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মাঠে কাজ করছে। প্রয়োজনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।