আজ , ,

মহাসড়কে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

editor
প্রকাশিত November 26, 2026, 08:22 PM
মহাসড়কে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিল করা হয়। তবে মহাসড়কের ঠিক কোন স্থানে মিছিলটি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মিছিলের বিষয়টি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লও।

Manual3 Ad Code

নাসির মোড়ল তার ফেসবুক পেজে মিছিলের ছবি ও ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, সাদা কাপড়ের ব্যানারে লাল কালিতে লেখা—‘শেখ হাসিনা, তোমার অপেক্ষায় বাংলাদেশ’। ব্যানারে নাসির মোড়লের নাম ও গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরিচয়ও উল্লেখ রয়েছে।

Manual1 Ad Code

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও নাসির মোড়লের ছবি সংবলিত বড় ফেস্টুন দেখা যায়। ভিডিওতে এক কর্মীকে বলতে শোনা যায়, তাদের কর্মসূচি বানচাল করতে বিএনপির লোকজন তাদের নেতাকর্মীদের আটক করেছে।

নাসির মোড়ল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শেখ হাসিনার কর্মীরা গুপ্ত নয়, ঘোষণা দিয়েই রাজপথে নিজেদের অবস্থান জানান দেয়। মিছিলের আগেই ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু জয় বাংলার স্লোগান থামানো যায়নি।’ তিনি আরও লেখেন, ‘সেদিনের কর্মসূচি ছিল থানা ঘেরাওয়ের। কথা দিয়েও তা পালন করতে না পারলেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই সেই কথা রাখবো আমরা।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কোথায় মিছিল করেছে, এ ধরনের কোনও তথ্য আমাদের কাছে নেই। এ বিষয়ে আমাদের জানাও নেই।’

 

Manual1 Ad Code

 

Manual4 Ad Code